মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ভেজালের ভিড়ে খাঁটি জিনিস পাওয়া খুবই কঠিন। স্বর্ণ ব্যবসায়ের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য। সততাই ব্যবসায়ের মূলধন। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় বাজারে নিউ শাহ আমানত জুয়েলার্স, পলাশ বাবুর দোকান-এর শুভ উদ্বোধন করেন পশ্চিম হারালা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম এর অধ্যক্ষ রিটু পানন্দ ব্রহ্মচারী। রুচিশীল ও আধুনিক অপূর্ব ডিজাইনের গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির বিপুল সমাহার নিয়ে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতঘাটিয়া পুকুরপাড় বাজারে আব্দুস সুবাহান মার্কেটের নিচতলায় নিউ শাহ আমানত জুয়েলার্স' পলাশ বাবুর দোকান নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল মঙ্গলবার সাতঘাটিয়া পুকুরপাড় বাজার এলাকায় এ জুয়েলারি প্রতিষ্ঠানটি উদ্বোধনে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি বলরাম চক্রবর্তী, নিউ শাহ আমানত জুয়েলার্স, নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাবু পলাশ দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি সুজন মজুমদার শরণ, বাগীশিক চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি রঞ্জিত দেব, বাগীশিক চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ ধর, বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলা ধর, বাগিশিক বরমা ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ প্রিয়াঙ্কা দত্ত পূজা, সুমা পাল, চুমকি দাশ, কাঞ্চন দে, নিধান ধর, জয় হোড়, অভিমুন্য দাশ, বিপ্লব দাশ, শুভ চক্রবর্তী, প্রমুখ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাবু পলাশ দে বলেন, উদ্বোধন উপলক্ষে মেকিং চার্জ ৫০% পর্যন্ত ছাড় রাখা হয়েছে। তিনি আরো বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ, সহযোগিতা কামনা করি।

দৈনিক চট্টগ্রামপোস্ট