মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম প্রতিনিধি।
ঢাকার আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হলো ইন্টারজেনারেশনাল ডায়লগ অন ক্লাইমেট রেজিলিয়েন্স শীর্ষক আন্তঃপ্রজন্ম সংলাপ। ওএবি ফাউন্ডেশন আয়োজিত এবং ক্লাইমেট ইনোভেশন কিউব - এ ইয়ুথ লেড ক্লাইমেট লার্নিং এক্সপেরিয়েন্স জোন প্রজেক্ট -এর আওতায় অনুষ্ঠিত এ সংলাপে তরুণ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও, সিভিল সোসাইটি সংগঠন (সিএসও) এবং তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে ভিএসও বাংলাদেশ ও আইপাস বাংলাদেশ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক,ওয়াটারকিপার্স বাংলাদেশ'র কো-অর্ডিনেটর শরীফ জামিল,আইপাস বাংলাদেশের গ্রানৃটস ফাইন্যান্স ম্যানেজার সায়েদ সলিমুল্লাহ, অ্যাকশনএইড বাংলাদেশ'র মোহাম্মদ আবুল কালাম আজাদ, জলবায়ু বিশেষজ্ঞ আসিফ মইনুর চৌধুরী ও ক্লাইমেট ফ্রন্টিয়ার'র জুবায়ের ইসলাম।সংলাপে বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রজন্মের ব্যবধান কমিয়ে তরুণদের উদ্দীপনা এবং প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, একটি টেকসই ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে তরুণদের শক্তি (Energy) এবং প্রবীণদের অভিজ্ঞতা (Experience) এই দুইয়ের কার্যকর সমন্বয় অপরিহার্য।সংলাপ শেষে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জ্বালানি প্রাপ্তির ন্যায্যতা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে একটি পরিবেশবান্ধব, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।ওএবি ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট