ঢাকা | বঙ্গাব্দ

কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফে ৩ যুবক উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফে ৩ যুবক উদ্ধার ছবির ক্যাপশন: টেকনাফে ৩ যুবক উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
টেকনাফ সদর ইউনিয়নের করাচিপাড়া এবং হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ৩ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১৫।

উদ্ধারকৃতরা হলেন- জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্লাহ (২২)। তিনজনই কক্সবাজার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে তাদের উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

তিনি জানান, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। পরবর্তীতে তাদেরকে সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচি পাড়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১০১১ ও ১০১২) অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৫-কে অবহিত করা হলে র‌্যাব অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে ১৬ এপ্রিল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা জিম্মিদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জন ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন