আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শিব শংকর সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান রসায়নবিদ উত্তম চৌধুরী এবং অভিভাবক প্রতিনিধি ছিলেন অর্থ বিভাগের বিভাগীয় প্রধান ও অতিরিক্ত প্রধান হিসাব রক্ষক মোঃ মোবারক হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সারওয়ার ও জগদীশ চন্দ্র দে,। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস পাটোয়ারী, মোহাম্মদ আব্দুল মজিদ, অমলেন্দু বল, মাধব চন্দ্র দে, চন্দ্রকান্ত জয়ধর, নাজমুন নাহার, মুহাম্মদ সাইফুল ইসলাম, ইউসুফ জালাল, এস এম মনিরুজ্জামান, মোঃ ইমরান হোসাইন, কাজী সালে আহমদ বাবু, ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারিহানুম বিনতে নেজাম।. এ বছর মোট ৬২ জন এস এস সি শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট