ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে পুলিশের গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
মিরসরাইয়ে পুলিশের গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ আহত ছবির ক্যাপশন: মিরসরাইয়ে পুলিশের গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ আহত
ad728
মিরসরাই চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে পুলিশের টহল গাড়িতে থাকা ৬ পু্লিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের যাত্রীবাহী বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ, সাফায়েত সহ ৬জন আহত হন। আহতদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের  উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদের উন্নতa
 চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়েছে। এবিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কের যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন