ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন: লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য এবং অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া এলাকায় কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মছদিয়া কবরস্থান পরিচালনা কমিটির সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান, মোহাম্মদ ওসমান, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, ইয়াছিন, মোহাম্মদ জসিম ও রিদুওয়ান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা বদ্ধপরিকর। ২১/১১/২০২৬ ইং তারিখে সম্প্রতি মছদিয়া বৌদ্ধবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে সোহেল আরিফ নামের এক ব্যক্তি শতবর্ষী মছদিয়া কবরস্থানকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এতে কবরস্থানটি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়