ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে রং-পোড়া মবিলে নামি ব্র্যান্ডের মবিল তৈরি, জয়শ্রী অটোমোবাইলস সিলগালা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
চট্টগ্রামে রং-পোড়া মবিলে নামি ব্র্যান্ডের মবিল তৈরি, জয়শ্রী অটোমোবাইলস সিলগালা ছবির ক্যাপশন: চট্টগ্রামে রং-পোড়া মবিলে নামি ব্র্যান্ডের মবিল তৈরি, জয়শ্রী অটোমোবাইলস সিলগালা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে রং আর পোড়া মবিল মিশিয়ে তৈরি করছে নামি-দামি ব্র্যান্ডের মবিল। এ অপরাধে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া একই এলাকায় ও দেওয়ানহাট মোড় এলাকায় দুইটি প্রতিষ্ঠানেকে জরিমানা করা হয়। 

 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর)  নগরীর কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দলের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে জয়শ্রী অটো মোবাইলসে কারখানায় গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি রং আর পোড়া মবিল মিশিয়ে শারলু, আরএসম, মটলু, ক্যাস্ট্রলের মতো নামিদামি ব্র্যান্ডের মবিল তৈরি করায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিদপ্তরের শুনানিতে ডাকা হয়েছে। শুনানির পরে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যায়। এছাড়া একই এলাকায় রান্না করা বাসি খাবার কাচা মাছ মাংসের সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্য ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন,  সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে সমতা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

 

এছাড়া দেওয়ানহাট মোড় এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য তাজ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

 

 

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত