ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে গরু চুরি অভিযোগ, ৫টি গরু উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2026 ইং
বোয়ালখালীতে গরু চুরি অভিযোগ, ৫টি গরু উদ্ধার ছবির ক্যাপশন: বোয়ালখালীতে গরু চুরি অভিযোগ, ৫টি গরু উদ্ধার
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ডেইরি ফার্ম থেকে দুটি গরু চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে কালায়হাট এলাকা থেকে আর ও পাঁচটি গরু উদ্ধার করেছে থানা পুলিশ।

গত ২৫ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালায়হাট বাজারের পাশ থেকে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য কামাল মেম্বারের হেফাজতে গরুগুলো রাখা হয়েছে বলে জানা গেছে। তবে উদ্ধার হওয়া গরুগুলোর মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সুজিত ঘোষ (৫৫) বোয়ালখালী উপজেলার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদ্মার পুকুরপাড় এলাকায় তাঁর ভাই ইন্দ্রজিৎ ঘোষের জায়গায় " সাদিকা মা এন্ড ডেইরি ফার্ম "’ নামে একটি গরুর খামার পরিচালনা করে আসছেন। ওই খামারে তাঁর সাত টি গরু ছিল। খামারটি দেখাশোনার দায়িত্বে ছিলেন আজিজুল হক।

গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে খামারে গিয়ে সাত টি গরুর মধ্যে দুটি গরু দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন সুজিত ঘোষ। তাঁর অভিযোগ, ২৩ নভেম্বর দিবাগত রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় সময়ের মধ্যে  দুটি গাভি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরু দুটি কালো-সাদা রঙের, ছোট শিং বিশিষ্ট এবং প্রতিটির ওজন আনুমানিক ১৬০ কেজি। গরু দুটির মোট আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

এ ঘটনায় মো. হোসেন (২২), আজিজুল হক (৩৮) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত ঘোষ। খামারের মালিক সুজিত ঘোষ অভিযোগ করে বলেন, খামারের দায়িত্বে থাকা মো. হোসেন ও দারোয়ানের ভূমিকা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। তাঁর ধারণা, আজিজুল হক দুটি গরু চুরি করে বিক্রি করেছেন। বিষয়টি জানতে পেরে তিনি থানায় অভিযোগ করেন। পরে ২৫ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে খামার থেকে আর ও পাঁচটি গরু নিয়ে যাওয়ার সময় কালায়হাট বাজারের পাশে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সেগুলো উদ্ধার করেন।

তিনি আরও বলেন, তাঁর খামারের জরুরি কার্যক্রম পরিচালনা এবং গরুগুলোর প্রকৃত মালিকানা নিশ্চিত করতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে গরু চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া গরুগুলো তদন্ত সাপেক্ষে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান জানান, উদ্ধার হওয়া গরুর মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণসহ উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও