ঢাকা | বঙ্গাব্দ

ঈদগড়ে সাংবাদিকদের ঐক্য—গঠিত হলো ‘ঈদগড় রিপোর্টার্স ক্লাব’

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
ঈদগড়ে সাংবাদিকদের ঐক্য—গঠিত হলো ‘ঈদগড় রিপোর্টার্স ক্লাব’ ছবির ক্যাপশন:
ad728
রামুর ঈদগড়ে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অবশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছেন। 

দীর্ঘদিন ধরে চলমান দুটি সংগঠন—সাংবাদিক ফোরাম’ ও সাংবাদিক ও লেখক পরিষদ’ বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত সংগঠনের নাম রাখা হয়েছে ‘ঈদগড় রিপোর্টার্স ক্লাব’।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে গঠিত ক্লাবটির প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক জহির খন্দকার, সাধারণ সম্পাদক কামাল শিশির এবং সাংগঠনিক সম্পাদক হামিদুল হক। 

মোট ১১ সদস্যবিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয় শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায়।

সভায় সভাপতিত্ব করেন ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এডহক কমিটির আহ্বায়ক তোফায়েল আহমদ, এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক কামাল শিশির।

উপদেষ্টা মণ্ডলিতে স্থান পেয়েছেন—
এম নুরুল আলম ফেরদৌসী, জাফর আলম জুয়েল ও মো. বেদার মিয়া।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি জাফর ইকবাল ও শাহাজাহান মনির,
যুগ্ম সম্পাদক আবুল কাশেম,
সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান,
প্রচার সম্পাদক আব্দুল্লাহ আলভি,
এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কপিল উদ্দিন বাবলু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদগড় রিপোর্টার্স ক্লাব মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করবে। সুন্দর, সচেতন ও সম্ভাবনাময় একটি ঈদগড় গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা