ঢাকা | বঙ্গাব্দ

বছরজুড়ে ৭৩ বার দামের পরিবর্তন, আজ আবারও বেড়েছে স্বর্ণের দাম — ২২ ক্যারেট ভরি ২,০১,৭৭৬ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
বছরজুড়ে ৭৩ বার দামের পরিবর্তন, আজ আবারও বেড়েছে স্বর্ণের দাম — ২২ ক্যারেট ভরি ২,০১,৭৭৬ টাকা ছবির ক্যাপশন:
ad728
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। নতুন এই দাম রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

শনিবার (১ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯৬ টাকা।

নতুন দামে এখন—

২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা,

২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা,

১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা,

এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা।


বছরজুড়ে এ পর্যন্ত মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫০ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে।
অন্যদিকে, গত বছর ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের মূল্য।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ