ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের বাতাস এখন অস্বাস্থ্যকর একিউআই ১৭৫

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
চট্টগ্রামের বাতাস এখন অস্বাস্থ্যকর একিউআই ১৭৫ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
কামরুল সিফাতউল্লাহ,চট্টগ্রাম 

চট্টগ্রামের বাতাস এখন অস্বাস্থ্যকর। গতকাল একিউআই সূচক ছিল ১৭৫, যেখানে ৫০ পর্যন্ত মান ভালো ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াসার খোঁড়াখুঁড়ি, পুরনো যানবাহন, ফ্লাইওভার নির্মাণ ও শিল্পকারখানার ধোঁয়ার কারণে বায়ুদূষণ বাড়ছে।

মাঝিরঘাট, স্ট্র্যান্ড রোড, আগ্রাবাদ ও বন্দর এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। বাসিন্দারা জানালেন, “জানালা খুলে থাকা যায় না, ধুলোয় শ্বাস নিতে কষ্ট হয়।”

পরিবেশ অধিদপ্তর আগেই নির্মাণ এলাকায় পানি ছিটানো ও ঘের দেওয়ার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পানি ছিটানো ও যানজট নিয়ন্ত্রণ না করলে চট্টগ্রামের বাতাস শ্বাসযোগ্য থাকবে না।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক