ঢাকা | বঙ্গাব্দ

পেকুয়ায় পুকুরে ডুবে আলিম ২য় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
পেকুয়ায় পুকুরে ডুবে আলিম ২য় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: পেকুয়ায় পুকুরে ডুবে আলিম ২য় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে আলিম ২য় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎নিহত মেহেদী হাসান মারুফ (১৮) ওই এলাকার মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে। সে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী মেহেদী হাসান দীর্ঘদিন থ্যালাসামিয়া রোগে ভুগছিল।
‎স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান সকালে নিজ বাড়ি পুকুরে গোসল করতে নামেন। গোসলে নেমে সে দুর্বল হয়ে পড়ে। এসময় পুকুর থেকে উঠতে শক্তি না থাকায় পানিতে তলিয়ে যায়।
‎পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
‎মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সকালে ১৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর নিথর দেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়