ঢাকা | বঙ্গাব্দ

মনোনয়ন পরিবর্তন না হলে রাস্তায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
মনোনয়ন পরিবর্তন না হলে রাস্তায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নেতারা ছবির ক্যাপশন:
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে দলটির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন তার অনুসারীরা। মনোনয়নপ্রাপ্ত কাজী সালাউদ্দিনের নাম পরিবর্তন করে আসলাম চৌধুরীকে ঘোষণা করার না করা পর্যন্ত নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ফৌজদারহাট জলিল গেট এলাকায় বাদশা কমিটি সেন্টারে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে জরুরি সভায় এসব কথা বলেন নেতাকর্মীরা।

আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় ঘোষণার পর থেকে তীব্র অসন্তোষ দেখা দেয় তার অনুসারীদের মাঝে। সোমবার মনোনয়ন ঘোষণার পর আসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ চার ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। এতে চরম ভোগান্তিতে পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের।

এদিকে মঙ্গলবার মধ্যরাতে সীতাকুণ্ডে মহাসড়ক ও রেলপথ অবরোধ করার কারণে বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মো. মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন। বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার