নিউজ ডেস্ক, চট্টগ্রাম
কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে দেশীয় তৈরি এলজিসহ কামরুল হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার কামরুল হাসান কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলীর বাসিন্দা ও হাসান আলীর ছেলে। তিনি একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট