নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বান্দরবান বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত প্রথম দিনের খেলায় ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে BU Coders ২ উইকেটে জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচেও BU Coders ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয়। দিনের তৃতীয় ম্যাচে BU King’s Man ৩০ রানে জয়ী হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট