ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে হয়রানির প্রতিবাদে চন্দ্রঘোনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
ঢাকা মেডিকেলে হয়রানির প্রতিবাদে চন্দ্রঘোনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ কর্মসূচি ছবির ক্যাপশন: চন্দ্রঘোনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ কর্মসূচি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পুলিশি হয়রানির অভিযোগের প্রতিবাদে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল মাঠে চন্দ্রঘোনা দোভাষী বাজার ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তারা চিকিৎসা ব্যবস্থাকে আরও গতিশীল করছেন। কিন্তু সম্প্রতি ঢাকা মেডিকেলে তাদের “দালাল” আখ্যা দিয়ে অপমান ও হয়রানি করার ঘটনা পেশাজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার দায় পুরো পেশাজীবী সমাজের ওপর চাপিয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত ও অন্যায়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা শিক্ষিত ও প্রশিক্ষিত কর্মী হওয়ায় তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
এসময় বক্তারা অবিলম্বে হয়রানি বন্ধ, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশ শেষে পেশাগত অধিকার ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ