ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে খোয়াজ নগরের ফেজার বাপের বাড়ির সড়কটি এখন মরণফাঁদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
কর্ণফুলীতে খোয়াজ নগরের ফেজার বাপের বাড়ির সড়কটি এখন মরণফাঁদ ছবির ক্যাপশন: সড়কটি এখন মরণফাঁদ
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজ নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফেজার বাপের বাড়ি সংলগ্ন সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে সড়কটি ভাঙা অবস্থায় পড়ে থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

দশম শ্রেণির শিক্ষার্থী সাইমা আক্তার বেবি বলেন, “সড়কটি দিয়ে যাওয়ার সময় প্রায়ই পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কয়েক দিন আগে একটি শিশু পড়ে হাত-পায়ে মারাত্মক আঘাত পেয়েছে। আমরা চাই, দ্রুত সড়কটি সংস্কার করা হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

স্থানীয় এক বৃদ্ধা জানান, এই সড়ক দিয়ে চলাচল একদিকে কষ্টকর, অন্যদিকে বিপজ্জনক। জরুরি রোগীকেও এখানে নিয়ে যাওয়া যায় না। ছয় মাস ধরে কোনো সংস্কার না হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর ১ শতাংশ কাজের বরাদ্দ থেকে আমাদের মহিলা সদস্যের সহযোগিতায় প্রথমেই এই সড়কের কাজ শুরু করি। নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম— নির্বাচিত হলে সবার আগে এই সড়কটির উন্নয়ন করব। এখন সড়কটি ভেঙে যাওয়ায় আমারও খারাপ লাগছে।

তিনি আরও বলেন, সড়কের দুই পাশে খাল থাকায় পানি প্রবাহের চাপে ফাটল ধরেছিল। তখন সামান্য সংস্কার করলে এত বড় ক্ষতি হতো না। বিষয়টি আমি এলজিইডি অফিসে জানিয়েছি এবং মাদ্রাসার শিক্ষক সিরাজ হুজুরকে সঙ্গে নিয়ে ইউএনও স্যারের কাছে লিখিত আবেদন করার উদ্যোগ নিয়েছি। বর্তমানে বরাদ্দ নেই, তবে নতুন বরাদ্দ এলে সবার আগে এই সড়কটি সংস্কার করা হবে।

প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহেরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর বড় ছেলে জানান, আব্বু এখন মিটিংয়ে আছেন, এক ঘণ্টা পরে কথা বলা যাবে। এক ঘণ্টা পর পুনরায় যোগাযোগ করলে তিনি বলেন, আপনি বিষয়টি নিয়ে মেম্বার তাহেরের সঙ্গে কথা বলুন, তিনি বরাদ্দ কী করছেন!

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার