প্রতিবেদকঃ মো. একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রাম-০৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলার চারিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে ৩নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে প্রার্থী করায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং ব্যারিস্টার মীর হেলালের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান নেতৃত্বে ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন শিমুল।
এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ মোস্তফা আলম মাসুম, সৈয়দ সাহেদ মেম্বার, এয়াকুব মেম্বার,মির্জা রাশেদ,পরভেজ তালুকদার,শাহজাহান মেম্বার,
জব্বার মেম্বার,নুরুল ইসলাম,মেম্বার,জাহাঙ্গীর,
মোরশেদ,মোজাফ্ফর , আবু সৈয়দসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট