ঢাকা | বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের 
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি 


চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসন হতে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে কবর জিয়ারত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শনিবার (৮ নভেম্বর) মরহুমের গুনাগরীস্থ নিজ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা কোরআনের পাখি এতিম বাচ্চাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক  মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 

এসময় উপস্থিত ছিলেন মরহুমের বড় সন্তান জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী সহ  স্থানীয় নেতৃবৃন্দ । 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স