ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন: মিরসরাইয়ে গ্যাসের ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার আবুতোরাব বাজারে একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

 

নিহত সামিনা উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারের একটি বাসায় ভাড়ায় থাকতেন।

 

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, আজ দুপুর ১২ টার দিকে রান্না করার গ্যাসের চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায়। তিনি নিজের কাপড় বা কাঁথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় তিনি অতিরিক্ত ধোঁয়ার কারণে শাস-নিশ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে রানা ঘরে পড়ে থাকেন। পরে বাইরে থেকে ধোঁয়া দেখে লোকজন রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

 

নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে সে মারা যায়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা