ঢাকা | বঙ্গাব্দ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কুবি ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কুবি ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ছবির ক্যাপশন: কুবিতে নিষিদ্ধ রাজনীতিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ
ad728
কুবি প্রতিনিধি: 


রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রক্টোরিয়াল বডির অনুমতি ছাড়াই ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে কুবি শাখা ছাত্রদল। 


রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ'র উপস্তিতিতে এই কার্যক্রম পরিচালনা হয়।


রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস এবং প্রক্টোরিয়াল বডির অনুমতির প্রসঙ্গে সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে সদস্য ফরম বিতরণ করবে এটার জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে বলে আমি মনে করি না। এ ধরণের অনুমতি-অনুমতি খেলা ফ্যাসিস্ট হাসিনার আমলের খেলা। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। ইতোমধ্যে ছয় শতাধিক শিক্ষার্থী আমাদের ফরম সংগ্রহ করেছে। আগামী দুইদিনও আমরা ফরম বিতরণ করব। প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে অতিদ্রুত যেন ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে।'


এ ব্যাপারে আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ' ১০০তম সিন্ডিকেটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে এটা একটা অবৈধ সিদ্ধান্ত। তৎকালীন উপাচার্য স্বৈরাচারের দোসর মঈনের নেওয়া এ সিদ্ধান্ত আমরা মানি না। যেহেতু ১০০তম সিন্ডিকেটের সিদ্ধান্ত আমরা মানি না তাই ছাত্রদলের সদস্য ফরম বিতরণের জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রশ্ন আসে না।'


এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, 'আগামী সিন্ডিকেটের আগে আমার কোনো মন্তব্য নেই।'


প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির ফলে গত বছরের ৮ আগস্ট ১০০তম জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা