মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি (কক্সবাজার)
বাংলাদেশের অবিসংবাদিত নেতা,কক্সবাজারের উন্নয়নের রূপকার ও মৃত্যুন্জয়ী বীর সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) চকরিয়া উপজেলার আওতাধীন বরইতলী ইউনিয়নস্থ ২ ও ৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল -২৫ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর ) বিকাল ৫ টায় বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বক্তারা বলেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সম্মৃদ্ধ সংগঠন গড়ে তোলার বিকল্প নেই,সে লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই বরইতলীতে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেককে দলের নিবেদিত কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
বক্তারা আরও বলেন-উন্নয়নের বরপুত্র জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ এর উন্নয়নের কথা জনগণকে পুনরায় স্বরণ করিয়ে দিতে হবে । ধর্মকে পুঁজি করে একটি রাজনৈতিক দল জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি সৃষ্ঠি করে ভুলভাল তথ্যদিয়ে যারা দেশ -বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁধাগ্রস্থ করে দেশকে নৈরাজ্যের দিকে ধাবিত করতে চাই তাদের ব্যাপারে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সভাপতি আজিজুল ইসলাম ইসলাম পিঁয়ারু এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আনচারুল ইসলাম বাবুল মিয়া, বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল আহমদ সিকদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো,লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ মানিক, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন ও বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মুরাদ।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন-বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন,বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড.মঈনুল আমিন ইমু,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার ছরওয়ার হোসাইন ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া খাঁন।
বরইতলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, আলমগীর হোসাইন এমইউপি, শ্রমিকদলের সাবেক সভাপতি আবদুস ছমদ, যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ উদ্দিন সাঈদ, কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, ছাত্রদলের আহবায়ক গালিব মর্তুজা, ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাঈম সাগর ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ।

দৈনিক চট্টগ্রামপোস্ট