ঢাকা | বঙ্গাব্দ

তিন চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত: আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
তিন চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত: আসিফ নজরুল ছবির ক্যাপশন: জুলাই সনদে দ্রুত সিদ্ধান্ত আসছে: আসিফ নজরুল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

আগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার একটি অনুষ্ঠান যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম”।

“কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করছি এটা আগামী তিন চারদিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন,” যোগ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, “আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি, এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপই আমরা নিতে যাচ্ছি।”

এর আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মতবিরোধ তৈরি হওয়ায় গত সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের যে সময়সীমা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সোমবারই সেই সময় সীমা শেষ হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা