ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
লংগদুতে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লংগদুতে সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ad728
মঞ্জুরুল ইসলাম, লিটন লংগদু প্রতিনিধিঃ 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলায় যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিক উপায়ে সংগ্রহের পর তা সংরক্ষণের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে এক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (২১ মে) বেলা দশটায় উপজেলা পাবলিক মিলনায়তনে এই প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সভাপতি নাছির উদ্দিন এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, পশুর চামড়া আমাদের দেশের একটি অন্যতম জাতীয় সম্পদ। অসচেতনতা এবং সঠিক নিয়মের অভাবে প্রতিবছর কোরবানির পশুর চামড়ার একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। চামড়ার গুণগত মান বজায় রাখতে হলে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং পরবর্তী সময়ে লবণ দিয়ে তা সংরক্ষণের ক্ষেত্রে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে চামড়া সংরক্ষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের