ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার ছবির ক্যাপশন: সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. অরব আলীর ছেলে মো. মাছুম রহমান, সিলেটের মোগলাবাজার থানার নিজ জালালপুর এলাকার মুছাব্বির আলীর ছেলে জুয়েল আহমদ এবং বালাগঞ্জ থানার দতপুর এলাকার মহিব আলীর ছেলে আয়নুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। মামলায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর