ঢাকা | বঙ্গাব্দ

গুলিয়াখালী সৈকতে ১৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
গুলিয়াখালী সৈকতে ১৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক রিফাতের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে স্থানীয়রা সৈকতসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত রিফাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে পাঁচ বন্ধু মিলে গুলিয়াখালী সৈকতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা স্রোতের কবলে পড়ে তলিয়ে যেতে থাকেন। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন রিফাত।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য অভিযান চালায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ