ঢাকা | বঙ্গাব্দ

সার্টিফিকেট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট থেকে 'রাকিবুলসহ ৪ জন' বহিষ্কার!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
সার্টিফিকেট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট থেকে 'রাকিবুলসহ ৪ জন' বহিষ্কার! ছবির ক্যাপশন: সার্টিফিকেট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট থেকে 'রাকিবুলসহ ৪ জন' বহিষ্কার!
ad728
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের যুব বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ পদধারী দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মো. রাকিবুল ইসলামকে সংগঠনের নীতি–নৈতিকতা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে ওঠা অভিযোগ ও যাচাই–বাছাই শেষে সংগঠন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করে। সংগঠন সূত্র জানায়, রাকিবুল ইসলাম চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকলেও তিনি নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে অবহিত না করে এবং কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে প্রাথমিক রেড ক্রস–রেড ক্রিসেন্ট ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করেন। সংগঠন এমন কার্যক্রমকে নীতিমালা পরিপন্থী, স্বেচ্ছাচারী এবং কাঠামোগত শৃঙ্খলার প্রতি অগ্রাহাসূচক বলে উল্লেখ করেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমে অনিয়ম, অফিসের বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ, ইউনিটের ভেতরে বিভাজন ও অস্থিরতা সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে সমন্বয়হীনভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগ উত্থাপিত হয়। তদন্তের সময় এসব অভিযোগকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ আসে সদস্য সংগ্রহ ফরম সংক্রান্ত আর্থিক লেনদেন এবং যুব রেড ক্রিসেন্টের আওতাধীন বিভিন্ন প্রকার সার্টিফিকেট জালিয়াতি নিয়ে। অভিযোগ অনুযায়ী, তিনি ১,৫৪০টি সদস্য সংগ্রহ ফরম বাবদ মোট ৭৭,০০০ টাকা সংগ্রহ করেও একাধিক নোটিশ ও অনুস্মারক পাওয়ার পরও তা অফিসে জমা দেননি এবং বিভিন্ন ইউনিটে অবৈধভাবে সার্টিফিকেট এর জালিয়াতি করার গুরতর অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনা সংগঠনের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি এবং নৈতিক মানদণ্ডের প্রতি চরম অবহেলা বলে বিবেচিত হয়। এসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব বিভাগের নীতিমালা অনুসারে সংগঠন রাকিবুল ইসলামের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। অফিস আদেশে জানানো হয়, বহিষ্কারের ফলে সংগঠনে তাঁর সব ধরনের পদ, দায়িত্ব, ক্ষমতা, সুবিধা এবং পরিচয়পত্র বাতিল বলে গণ্য হবে, এবং তিনি আর কোনোভাবে রেড ক্রিসেন্টের কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না। তদন্ত প্রক্রিয়ায় রাকিবুল ইসলামের সঙ্গে আরও দু’জনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে যৌথভাবে সহায়তা, অনিয়মে সম্পৃক্ততা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংগঠন পৃথক আদেশে সাদিক কবির রামিম,মো. শাকিল হোসেনকে এবং নিজাম উদ্দিনকেও  বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, তাঁরা আর কোনোভাবেই ইউনিট বা কেন্দ্রীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। রেড ক্রিসেন্টের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে যুব বিভাগের কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তাঁরা। সংগঠন আশা প্রকাশ করেছে, সাময়িক এই অস্থিরতার মধ্যেও রেড ক্রিসেন্টের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন