ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়।
সোমবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের বিল্লু গ্রামের মৃত আজহার হাওলাদারের ছেলে মো. আব্দুল আলীম (৩৭), একই উপজেলার মধ্য হুসনাবাজ এলাকার হাওলাদার বাড়ির মো. আরজ আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৭) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা এলাকার দেলোয়ার হোসেন মাঝির বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজানুর রহমান মিরাজ (৪০)।  
সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে কলেজ বাজারের ভাই ভাই মার্কেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেয় পুলিশ। পরে গাড়িটির চালক মো. আব্দুল আলীমকে আটক করা হয়।

পরে গাড়ির পেছনের অংশে থাকা একটি লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলীম পুলিশকে জানান, উদ্ধার ইয়াবার মালিক ও তার সহযোগীরা আরেকটি প্রাইভেট কারে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে আবারও চেকপোস্ট অভিযান চালায় ডিবি পুলিশ। পরে বিকেল তিনটার দিকে আরেকটি প্রাইভেট কার আটক করা হয়।
সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার মিজানুর রহমান মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের