ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কৃষক দল নেতা পারভেজকে গুলি, পুরোনো দ্বন্দ্বই কারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
নারায়ণগঞ্জে কৃষক দল নেতা পারভেজকে গুলি, পুরোনো দ্বন্দ্বই কারণ ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে কৃষক দল নেতা পারভেজকে গুলি, পুরোনো দ্বন্দ্বই কারণ
ad728

নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে পুরোনো দ্বন্দ্বের জেরে কৃষক দলের এক নেতার ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত পারভেজ নাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ওই এলাকার ফিরোজের ছেলে।

পুলিশ জানায়, পুরোনো দ্বন্দ্বের জেরে জাহিদ নামে এক যুবকের সঙ্গে পারভেজের বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে পারভেজকে রাস্তায় আটকে মারধরের পর ছুরিকাঘাত করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায় হামলাকারীরা। পরে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন