ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া উঠান বৈঠকে বিএনপির প্রার্থী এনাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
পটিয়া উঠান বৈঠকে বিএনপির প্রার্থী এনাম ছবির ক্যাপশন: পটিয়ায় উঠান বৈঠকে বিএনপি প্রার্থী এনাম উপস্থিত
ad728
ফারুকুর রহমান বিনজু 
পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া পৌরসভার তালতলা চৌকিস্হ মাঠে পৌরসভার ৯নং ওর্য়াডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের উদ্যাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাস্ট্র মেরামতের জন্য ৩১দফা কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করেন।
গত ১৫ই নভেম্বর (শনিবার) আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১২(পটিয়া) সংসদীয়  আসনের বিএনপির মনোনীত  ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।
বক্তব্য তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন সফল নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তার দেয়া ৩১দফা কর্মসুচি বাস্তবায়িত হলে,এই দেশ একটি উন্নত দেশে রুপান্তরিত হবে। ১৫টি বছর তিনি নেতৃত্ব দিয়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি ধরে রেখেছেন। বিএনপির নেতা কর্মীরা তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে কঠিন সময় পার করেছেন।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে পটিয়াকে একটি সুন্দর আধুনিক শহর গড়ে তুলতে চেষ্টা করব।
পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন মল্লর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির নেতা এম মনজুরুল আলম চৌধুরীর সঞ্চলনায় অনুস্টিত উঠোন বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল ফয়েজ, পৌরসভা বিএনপির নেতা তৌহিদ সহ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স