ঢাকা | বঙ্গাব্দ

লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠান, চুক্তি নিয়ে প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠান, চুক্তি নিয়ে প্রশ্ন ছবির ক্যাপশন: লালদিয়া-পানগাঁও বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠছে
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।

দীর্ঘ মেয়াদী এই চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করলো কিনা এমন প্রশ্নও সামনে আসছে।

সম্প্রতি দুইটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকার।

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ।

চুক্তি অনুসারে, লালদিয়া টার্মিনালে ত্রিশ বছর এবং পানগাঁওয়ে বাইশ বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো

জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।

তবে দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে স্বল্প মেয়াদে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করলো, এমন প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারী এবং বিশেষজ্ঞদের অনেকে।

চুক্তিগুলো যদি দেশের স্বার্থ রক্ষা করেই করা হয় তাহলে সেগুলো প্রকাশ করারও দাবি জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা