ঢাকা | বঙ্গাব্দ

গণতন্ত্র শুধু ভোটের দিন নয় প্রতিদিন রক্ষা করতে হয়: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
গণতন্ত্র শুধু ভোটের দিন নয় প্রতিদিন রক্ষা করতে হয়: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: “গণতন্ত্র রক্ষা দৈনন্দিন দায়িত্ব: মির্জা ফখরুল”
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধুমাত্র ২০২৪ সালের গণঅভ্যুত্থান নয়, গত ১৬ বছরে বিএনপিসহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সবাইকে নির্বাচন শেষ হওয়ার পরও সমান উদ্যমে কাজ করতে হবে। গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়।

 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ফখরুল বলেন, গণতন্ত্র সংহত করতে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবেশ তৈরি করা জরুরি। শুধু নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

 

তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “তাদের ত্যাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের পথে বড় প্রেরণা।”

 

অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, গবেষক, লেখক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব