ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল লংগদুতে বন্ধ থাকবে যানচলাচল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল লংগদুতে বন্ধ থাকবে যানচলাচল ছবির ক্যাপশন: রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতালে লংগদুতে যান চলাচল বন্ধ
ad728
লংগদু প্রতিনিধিঃ

​পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক সদ্য ঘোষিত নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের গুরুতর অভিযোগ তুলে এর প্রতিবাদে কোটাবিরোধী ঐক্যজোট সহ রাঙামাটি জেলার সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। এই কর্মসূচির ফলে লংগদু উপজেলায় সকল প্রকার লঞ্চ ও যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

​হরতাল শুরু হবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে এবং চলবে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

​বুধবার (১৯ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী রুবেল, ইব্রাহিম এবং বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

​আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটার কোনো স্পষ্ট উল্লেখ নেই এবং শূন্যপদের তথ্যও পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি।

​বক্তাদের দাবি, সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা অমান্য করে এই নিয়োগ প্রক্রিয়ায় ৭০ শতাংশ পাহাড়ি (উপজাতি) এবং ৩০ শতাংশ বাঙালি কোটার ভিত্তিতে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এটিকে সম্পূর্ণরূপে বৈষম্যমূলক ও মেধাবীরোধী বলে তীব্র সমালোচনা করেছেন।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে এই বৈষম্য আমরা মানি না। শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও সমাধান না পেয়ে বাধ্য হয়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। 

​হরতালের প্রভাব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লংগদুতে কোনো যানবাহন বা লঞ্চ চলাচল পরিবর্তিত নির্দেশ না আসা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর ফলে স্থানীয়দের যাতায়াতে এবং ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার