ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালার বড়াদমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দোকান বসতঘর ও পাড়া কেন্দ্র স্কুল পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2025 ইং
দীঘিনালার বড়াদমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দোকান বসতঘর ও পাড়া কেন্দ্র স্কুল পুড়ে ছাই ছবির ক্যাপশন: বড়াদমে অগ্নিকাণ্ডে দোকান-ঘর-স্কুল ভস্মীভূত
ad728
প্রবীর সুমন
 খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বড়াদম কার্বারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান, বসতঘর ও পাড়া কেন্দ্র স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, কালাধন চাকমার মালিকানাধীন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের বসতঘর এবং উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়া কেন্দ্র স্কুলে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মুহূর্তেই তিনটি স্থাপনাই দগ্ধ হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত কালাধন চাকমা জানান, দোকানের সব মালামাল, বসত ঘরের আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, মূল্যবান ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়েছে। তার দাবি অনুযায়ী, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০–১২ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান ও বসতঘর পাশাপাশি থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে আশপাশের লোকজন কিছুটা উদ্ধার হলেও বেশির ভাগ উদ্ধার করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো এলাকা গ্রাস করে ফেলে।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাঁদের দ্রুত তৎপরতায় কমপক্ষে পাঁচ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবার নিরাপত্তাহীনতা ও চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন