ঢাকা | বঙ্গাব্দ

গুলিবিদ্ধ বিএনপিপ্রার্থী এরশাদকে দেখতে হাসপাতালে রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
গুলিবিদ্ধ বিএনপিপ্রার্থী এরশাদকে দেখতে হাসপাতালে রিজভী ছবির ক্যাপশন: গুলিবিদ্ধ প্রার্থী এরশাদকে হাসপাতালে খোঁজ নিলেন রিজভী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ উল্লাহকে দেখতে যান রুহুল কবির রিজভী। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রিজভী আহমেদ বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির, ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আওয়ালসহ প্রমূখ।

 এসময় বিএনপির সহ–প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ