ঢাকা | বঙ্গাব্দ

তারগাঁও প্রগতিশীল যুব ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি রবিউল ও সম্পাদক পারভেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
তারগাঁও প্রগতিশীল যুব ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি রবিউল ও সম্পাদক পারভেজ ছবির ক্যাপশন: সভাপতি রবিউল ও সম্পাদক পারভেজ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তারগাঁও প্রগতিশীল যুব ফোরাম-এর নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. রবিউল ইসলাম সভাপতি এবং পারভেজ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মনির হোসেন, শাহাদাত মজুমদার, মুসাদ্দেক হোসেন মুসা ও মোস্তাফিজার রহমান দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রিপন রায় ও রতন চন্দ্র রায়।

সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায় এবং কোষাধ্যক্ষ মঈনুল ইসলামসহ বিভিন্ন পদে আরও বেশ কয়েকজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম, নীতি রায়, রশিদুল ইসলাম, মাসুদ রানা, রাকিব ইসলাম, মারুফ ইসলাম ও সাকিল ইসলাম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল লক্ষ্য হবে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক চর্চা, মানবিক সহায়তা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

এদিকে নবগঠিত কমিটির উদ্যোগে গত ৫ জুন তারগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে একটি মনোমুগ্ধকর কবিগানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তারগাঁও প্রগতিশীল যুব ফোরাম সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত