মিজানুর রহমান, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সৌদি আরবস্থ প্রবাসী যুবদলের জেদ্দা (বাহারা) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রবাসী নেতৃবৃন্দের গঠিত এই কমিটিতে সংগঠনের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সক্রিয় ভূমিকা ও রাজনৈতিক আদর্শের প্রতি অটল অবস্থানের স্বীকৃতি হিসেবে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ঈদগড়ের রাজনৈতিকভাবে পরিচিত মুখ আমিন উল্লাহ।
আমিন উল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি নানা বাধা–বিঘ্ন ও প্রতিকূলতার সম্মুখীন হলেও সংগঠনকে শক্তিশালী করার কাজ চালিয়ে গেছেন। বিশেষ করে অতীতে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও তিনি গণতন্ত্র, ভোটাধিকারের সুরক্ষা এবং রাজনৈতিক আদর্শের প্রতি অনুগত থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি আমিন উল্লাহ ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের ছেলে। একজন রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা হওয়ায় শৈশব থেকেই দলীয় কর্মকাণ্ড ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে তিনি প্রবাস জীবনে থেকেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নতুন কমিটি গঠনের মাধ্যমে সৌদি আরবে অবস্থানরত ঈদগড় ইউনিয়নের প্রবাসী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেছেন কমিটির সিনিয়র নেতারা। তারা বিশ্বাস করেন, আমিন উল্লাহর মতো পরিশ্রমী, ত্যাগী ও সাহসী নেতারা ভবিষ্যতে দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট