ঢাকা | বঙ্গাব্দ

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে কুবির ভর্তি পরীক্ষার আবেদন রাবিতেও থাকবে কেন্দ্র

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে কুবির ভর্তি পরীক্ষার  আবেদন রাবিতেও থাকবে কেন্দ্র ছবির ক্যাপশন: কুবির ভর্তির আবেদন ২৭ নভেম্বর শুরু, রাবিতেও কেন্দ্র।
ad728
কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে। প্রথমবারের মতো কুমিল্লার বাহিরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও থাকবে পরীক্ষার কেন্দ্র। 

২৩ নভেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দিন-রাত যেকোনো সময় পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। বন্ধের দিনেও আবেদন করা যাবে। এছাড়া, আবেদন ফি গত বছরের ন্যায় ১০০০ টাকাই থাকবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী