নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরতলির সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সহদেবপুর এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিতে পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট