ঢাকা | বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, সারাদেশে পাঠদান বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু, সারাদেশে পাঠদান বন্ধ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। এতে সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন—এই তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আলোচনার পরও সরকারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা কর্মবিরতির ডাক দিয়েছেন।

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন—দাবি পূরণে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার কর্মসূচিও ঘোষণা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার। সাম্প্রতিক গ্রেড উন্নয়ন উদ্যোগে সহকারী শিক্ষকরা নিজেদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?