ঢাকা | বঙ্গাব্দ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বাবুছড়ায় বিজিবির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বাবুছড়ায় বিজিবির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সীমান্তে চোরাচালান রোধে বাবুছড়ায় বিজিবির সচেতনতা সভা
ad728
প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় অবস্থিত বাবুছড়া ০৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় দেড় শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুছড়া ব্যাটালিয়ন (০৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি। তিনি বলেন, “নারী ও শিশু পাচার এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে আরও সচেতন ও সতর্ক হতে হবে।”

প্রধান অতিথি আরও বলেন, “০৭ বিজিবি খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। চোরাচালান ও অপরাধ দমনের পাশাপাশি নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসব অপরাধ রোধে সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় বক্তারা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিভিন্ন অপরাধচক্র সক্রিয় থাকায় নিয়মিত সচেতনতা সভা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে বিজিবি অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করছে। নারী–শিশু পাচার প্রতিরোধে পরিবার ও সমাজের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি মাদক প্রতিরোধেও স্থানীয় জনসাধারণের সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন বলে মত দেন বক্তারা।

মতবিনিময় সভায় ব্যাটালিয়নের কর্মকর্তা এম. আব্দুল্লাহ আল-মামুন, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মহিউদ্দিন নাসিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবির ০৭ বাবুছড়া ব্যাটালিয়ন সূত্র জানায়, খাগড়াছড়ির পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা একটি গুরুত্বপূর্ণ ফিক্সড বর্ডার পয়েন্ট হওয়ায় নিয়ন্ত্রিত এলাকা থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম দমন ও নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। ব্যাটালিয়ন কর্তৃপক্ষ নিয়মিত প্রচার, সচেতনতা সভা, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করছে।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ