ঢাকা | বঙ্গাব্দ

অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে গ্যাস্ট্রো-লিভার বিভাগের নতুন ফ্লোর উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে গ্যাস্ট্রো-লিভার বিভাগের নতুন ফ্লোর উদ্বোধন ছবির ক্যাপশন: অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে গ্যাস্ট্রো-লিভার বিভাগের নতুন ফ্লোর উদ্বোধন
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

​চট্টগ্রামে পরিপাকতন্ত্র ও লিভারজনিত রোগের চিকিৎসায় আরও সমন্বিত ও আধুনিক সেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের নতুন ফ্লোর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে এই নতুন ফ্লোর ও আধুনিক সুবিধাদির উদ্বোধন করা হয়।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন এই ফ্লোরে বহির্বিভাগ ও অন্তঃবিভাগ সেবার পাশাপাশি আধুনিক এন্ডোস্কপি, রোগী পর্যবেক্ষণ এবং চিকিৎসা-পরবর্তী অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে প্রয়োজন অনুযায়ী রোগীদের অবস্থানের জন্য আরামদায়ক কেবিন, পর্যাপ্ত বেডসহ সুবিশাল ডে-কেয়ার ইউনিট এবং নিবিড় পর্যবেক্ষণের সুবিধা থাকছে।

​নতুন এই ইউনিটে অত্যাধুনিক এইচডি ও ফোর-কে এন্ডোস্কপি, অ্যাডভান্সড ইমেজিং, ন্যারো ব্যান্ড ইমেজিং, পলিপেক্টমি এবং ইএমআর-এর মতো আধুনিক ডায়াগনস্টিক ও থেরাপিউটিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ইনফেকশন কন্ট্রোল নীতিমালা অনুসরণ করে আধুনিক এন্ডোস্কোপ রি-প্রসেসিং ও যথাযথ জীবাণুমুক্তকরণের মাধ্যমে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানানো হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শামীম বক্স, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদুল ফেরদৌস এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মুশফিকুল আবরার, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব হেলাল উদ্দিন, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, অধ্যাপক ডা. মো. আকরাম হোসাইনসহ বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক ডা. শামীম বক্স দোয়া পরিচালনার মাধ্যমে নতুন ফ্লোরটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও রোগীর নিরাপত্তা গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। এই নতুন ফ্লোর রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারিত করবে।

​দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আধুনিক চিকিৎসা অবকাঠামো ও প্রযুক্তির পাশাপাশি রোগীদের আস্থা অর্জনই একটি হাসপাতালের প্রকৃত সাফল্য। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের এই উদ্যোগ চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​বিশিষ্ট ব্যবসায়ী আমজাদুল ফেরদৌস বলেন, চট্টগ্রামবাসীকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এটি একটি সমন্বিত উদ্যোগ।

​নতুন এই ফ্লোর চালুর মাধ্যমে রোগীকেন্দ্রিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও দৃঢ় হলো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা