ঢাকা | বঙ্গাব্দ

ছিনতাইকারীকে ধাওয়ার সময় বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছিনতাইকারীকে ধাওয়ার সময় বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু ছবির ক্যাপশন: নিহত আল আমিন সরদার
ad728

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল হিসেবে কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

​কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ে একটি পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন তিন যুবককে থামার সংকেত দেওয়া হলে তাদের একজন পালানোর চেষ্টা করে। চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তার পেছনে ধাওয়া করেন এবং আল আমিন মোটরসাইকেল নিয়ে তাকে ঘেরাও করতে সামনের পথ ধরেন।

​জিইসি মোড়ের একটি মসজিদের পশ্চিম ফটকের দিকে যাওয়ার সময় ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি দ্রুতগামী বাস পেছন থেকে আল আমিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং তাকে প্রায় ৫০ থেকে ১০০ ফুট ছেঁচড়ে নিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন।

​ঘটনার পরপরই চেকপোস্টে থাকা অন্য পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটিকে জব্দ এবং এর চালক ও স্টাফকে আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করান।

​এ ঘটনায় জড়িত বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, সরকারি দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তার পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন