ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় নয় মাইল উচ্চ বিদ্যালয়ে নারী কাবাডি দলের পাশে সেনাবাহিনী, ২০ হাজার টাকা সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
দীঘিনালায় নয় মাইল উচ্চ বিদ্যালয়ে নারী কাবাডি দলের পাশে সেনাবাহিনী, ২০ হাজার টাকা সহায়তা ছবির ক্যাপশন: দীঘিনালায় নয় মাইল উচ্চ বিদ্যালয়ে নারী কাবাডি দলের পাশে সেনাবাহিনী, ২০ হাজার টাকা সহায়তা
ad728
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে দীঘিনালা জোন।বুধবার (৩০ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসির নির্দেশনায় বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের হাতে এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।


নয়মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলটি উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় দলটি পরবর্তী সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এ সময় দীঘিনালা জোনের পক্ষ থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ে ক্রীড়াবিদদের উৎসাহিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “অদূর ভবিষ্যতেও দীঘিনালা জোনের পক্ষ থেকে এ ধরনের আর্থিক সহায়তা ও অনুপ্রেরণামূলক কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চার পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাবও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রবীর সুমন //খাগড়াছড়ি প্রতিনিধি 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা