নিউজ ডেস্ক | চট্টগ্রাম
বাবা, তুমি কখন আসবে?"—চার বছরের ছোট্ট শিশুটি হয়তো এখনো জানে না, তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। মরুভূমির তপ্ত বালু আজ সন্দ্বীপের এক রেমিট্যান্স যোদ্ধার রক্তে ভেজা। কুয়েতের মরুভূমিতে স্বপ্ন বুনতে যাওয়া মোহাম্মদ জাহেদ হোসেন আজ কেবলই একটি নিথর দেহ। ইরান-ইসরাঈল যুদ্ধের লেলিহান শিখা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আজ কেঁদে উঠেছে বাংলাদেশের উপকূলীয় দ্বীপ সন্দ্বীপের একটি ঘরে।
সকালে বাবার সাথে ফোনে শেষ কথা হয়েছিল জাহেদের। কে জানত, সেই কণ্ঠস্বরই হবে শেষ বিদায়? কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্টারনেটে ভেসে এলো ছেলের ক্ষতবিক্ষত মরদেহের ছবি। সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের সাজানো সংসার আজ তছনছ। অভাবের তাড়নায় মরুভূমিতে বাগানের কাজ বেছে নেওয়া ২৮ বছরের এই টগবগে যুবকটি যুদ্ধের কোনো অংশ ছিল না, কিন্তু সেই যুদ্ধের মিসাইল কেড়ে নিল তার প্রাণ। এই নিয়ে সন্দ্বীপের দুই-দুইজন প্রবাসী প্রাণ হারালেন এই অস্থিরতায়। এটি কি কেবল দুর্ঘটনা, নাকি প্রবাসীদের নিরাপত্তার চরম অভাব?

দৈনিক চট্টগ্রামপোস্ট