ঢাকা | বঙ্গাব্দ

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু ছবির ক্যাপশন: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
ad728

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক শিশুও রয়েছে। কলকাতায় তারা চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

যে হোটেলটিতে আগুন লেগেছে সেটির অবস্থান শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে।

প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, রাত দুইটার দিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এ সময় সেখানে অনেকেই আটকে পড়েন। তাদের উদ্ধারে চালানো হয় অভিযান।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের তথ্য মতে, ওই হোটেলের অগ্নিকাণ্ডে মৃত সবাই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য এসেছিলেন।

তবে পরবর্তীতে এনডিটিভি জানায়, মৃতদের মধ্যে একজন ঝাড়খন্ডের বাসিন্দা রয়েছেন।

ভিন্ন তথ্য জানাচ্ছে ভারতীয় অপর সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশ, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মানুষ। পুলিশের দেওয়া তথ্য বলছে, মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন তিনজন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, মির্জা গালিব স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি হোটেল রয়েছে যেগুলোতে বহু বাংলাদেশি অতিথিরা থাকেন।

পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘন ধোঁয়ার কারণে কঠিন হয়ে পড়েছিল দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোতে পৌঁছানো। এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

‘আটকে পড়াদের উদ্ধার এবং আগুন লাগার কারণ নির্ণয় করা আমাদের অগ্রাধিকার’, যোগ করেন এই পুলিশ সদস্য। তিনি জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছিল।

দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্যস্থল ভারত। কলকাতাসহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা নেন এসব রোগী। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতা ও কড়াকড়ির কারণে ভারতে যাওয়া কিছুটা কমেছিল।

সম্প্রতি বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালু করেছে নয়াদিল্লি। এরপর ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। এরমধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট