ঢাকা | বঙ্গাব্দ

মাইনী নদীতে অবৈধ বালু উত্তোলনে লক্ষ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
মাইনী নদীতে অবৈধ বালু উত্তোলনে লক্ষ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ad728
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(২) ধারায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান শেষে ইউএনও ইনামুল হাছান বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বা পাহাড় কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। নিয়মিত অভিযান পরিচালনা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড