ঢাকা | বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
মাটিরাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত, আহত ১ ছবির ক্যাপশন:
ad728
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাসিব (১৭) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে মাটিরাঙ্গা থানাধীন যৌথখামার এলাকায় খাগড়াছড়ি–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসিব ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার সামসুল হকের ছেলে। আহত তরুণ তারেক (১৮) একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৫৩৪৫৪) ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলচালক তাসিব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তারেককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পুলিশ মিনি ট্রাকটি জব্দ করলেও চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনাটি তদন্ত করছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের