ঢাকা | বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ছবির ক্যাপশন: ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত বছর তাকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চলছে। সাবেক অন্তর্বর্তী সরকার টিউলিপের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তিনি শেখ হাসিনার সরকারের প্রভাব কাজে লাগিয়ে সুবিধা নিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার সঙ্গে আরও ১৬ জনের বিচার হয়। অভিযোগ ছিল, ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমির প্লট বরাদ্দ পেতে তিনি তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। লন্ডনে বসবাসরত টিউলিপ অভিযোগ অস্বীকার করেছেন। তার পক্ষে বাংলাদেশে ওই সাজা ভোগ করার সম্ভাবনাও কম।

২০২৫ সালের গ্রীষ্মে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের মধ্যে তিনি ‘বলির পাঠা’ হয়েছেন।

গুতো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ কথা বলতে গিয়ে টিউলিপ বলেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন। নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে বলে একজন অভিজ্ঞ আইনজীবী তাকে জানিয়েছেন। এ বিষয়ে তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ বলেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দেয়নি বাংলাদেশের সরকার।

তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন। তার সঙ্গে সরাসরি দেখা করারও বারবার চেষ্টা করেন। কিন্তু ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি।

টিউলিপ বলেন, অভিযোগ ও বিচার নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন না, কারণ তিনি জানতেন যে তিনি নির্দোষ। পুরো বিষয়টি তাকে উদ্বিগ্ন করার চেয়ে বেশি বিস্মিত করেছে।

বিচারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি একে ‘বিভীষিকাময় দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেন। তার ভাষ্য, ‘কোন অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। আমি যে দোষী সাব্যস্ত হয়েছি, তা প্রথম জানতে পারি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে।’

এ ছাড়া এই বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন। ওই সময় স্টারমার যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। টিউলিপের ভাষ্য, স্টারমারের ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ঠিক আগের সময়েই তিনি ওই বার্তা পেয়েছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা