ঢাকা | বঙ্গাব্দ

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈতি ও রাইহান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈতি ও রাইহান ছবির ক্যাপশন: তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈতি ও রাইহান
ad728
নিজস্ব প্রতিবেদক।


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় ২০২৬-২৭ কার্যকালের নেতৃত্ব বদল হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ আগস্ট) নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

সভাপতির পদে স্থান পেয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স'র শিক্ষার্থী তানজিনা আক্তার চৈতি। সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেছেন টঙ্গী সরকারি কলেজের অর্নার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইহান উদ্দিন। গঠনতন্ত্র মেনে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্বের ঘোষণায় শাখার সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে তরুণদের লেখালেখি ও চিন্তাচর্চার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, দায়িত্ব পেয়ে আনন্দিত।জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির সংস্কৃতি আরও বিস্তৃত করতে সবাইকে নিয়ে কাজ করব।

সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধাকে কাজে লাগিয়ে ফোরামকে আরও গতিশীল করে তুলব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল